
কচুয়া (চাঁদপুর): চাঁদপুুুুরের কচুয়া ও ফরিদগঞ্জ পৌরসভার প্রতিদ্বন্ধি প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধি ও আইন শৃংখলা সংক্রান্ত বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল সাড়ে ৩ টার সময় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা নির্বাচন অফিস, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন এ মতবিনমিয় সভার আয়োজন করেন।
সভার সভাপতি চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জণা খান মজলিশ তাঁর বক্তব্যে বলেন, সুষ্ঠভাবে
নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
নির্বাচন অনুষ্ঠানের দিন আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটলে কাহাকেও ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে কে কোন দলের লোক তা দেখা হবে না। উল্লেখ্য যে, আগামী ১৪ ফেব্রুয়ারী ৪র্থ ধাপে অনুষ্ঠিত হচ্ছে কচুয়া ও
ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
