আবু সাঈদঃ
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরী উত্তর পাড়া গতকাল মঙ্গলবার গভীর রাতে ৩টি মুদি দোকানে চুরি সংগঠিত হয়। জানা যায়, দোকানের তালা ভেঙ্গে লিটন স্টোর নগদ ২৫ হাজার টাকা, মোবাইল কার্ড সহ অন্যান্য সামগ্রী ২৬ হাজার টাকা। রাশেদ টেলিকম এন্ড কনফেকশনারী দোকান থেকে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল লোড সীম সহ ৫০ হাজার টাকা, শাহজাহান স্টোর নগত ১০ হাজার টাকা সহ ১৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, একের পর এক চুরি ঘটনা ঘটায় স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চুরির ঘটনাটি আমি অবগত হয়েছি। তাদেরকে বলা হয়েছে কারও প্রতি যদি সন্দেহ হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

