রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুরের কচুয়া উপজেলায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, শুক্রবার সাবেক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর কচুয়া উপজেলার ৪ নম্বর সহদেবপুর ইউনিয়নের পালাখাল গ্রামে যান একটি বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে। এমপির উপস্থিতিতেই বিগত বিভিন্ন নির্বচনে দলের বিরুদ্ধে কাজ করায় দল থেকে অব্যাহতিপ্রপ্তরা তাদের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে হট্রোগোল শুরু করে। পরে ড. মহীউদ্দীন খান আলমগীরের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়। সংসদ সদস্য অবস্থার গুরুত্ব উপলদ্ধি করে দ্রুত ৩৩/৩১ কেভি সঞ্চালন লাইনের বিদ্যুৎ কেন্দ্রটির ভিত্তি ফলক উন্মোচন করে দ্রুত অনুষ্ঠান শেষ করে দেন। তিনি ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় অনুষ্ঠানস্থলের চেয়ার ছোঁড়াছুড়ি ও ভাংচুরের ঘটনা ঘটে। প্রায় ৩০ মিনিট এই অবস্থা চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
