কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনকে বিদায়ী সংবর্ধনা প্রদান সহ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকালে কচুয়া অফিসার্স ক্লাবে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহাজাহান শিশির বলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন একজন ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি, নীতিতে তিনি অটল ও অবিচল। আমরা যারা রাজনীতি করি তারা অনেক সময় ব্যক্তি বিশেষের আবদার রক্ষার জন্য নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনকে অনুরোধ জানিয়ে আসলেও তিনি সরকারি বিধি বিধানের বহিভূত হলে, সে আবদার রক্ষা করেননি। আমার আত্ম বিশ্বাস ন্যায় নিষ্ঠাবান জিয়া আহমেদ সুমন তাঁর কর্মের মাধ্যমে প্রশাসনের উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত হবেন। প্রেসক্লাব সভাপতি আবুল হোসেনের সভাপতি ও নির্বাহী সদস্য সন্তোষ সেনের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি জিয়া আহমেদ সুমন তাঁর বক্তব্যে বলেন-আমি কর্ম জীবনে যেখানেই থাকি না কেন-কচুয়াবাসীর কথা স্মরন থাকবে। বিশেষ করে বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কচুয়ার সাংবাদিকরা আমাকে যে সহযোগিতা করেছে তা ভূলতে পারব না। রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজনরা পারস্পারিক সৌহার্দ পরিবেশে কচুয়ার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিয়ে এ উপজেলা একটি মডেল উপজেলায় রূপান্তর করবে এই দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করছি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহকারি কমিশনার (ভূমি) এএসএম মাঈন উদ্দীন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইবরাহীম খলিল, পল্লী বিদ্যুতের ডিজিএম জাকির হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক নাজমুল আলম স্বপন, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিবুল হাসান, উপজেলা যুগ্ন আহবায়ক শাহজাহাল প্রধান ও আব্দুল হাই ফাউন্ডেশনের স্বত্ত্বাধিকারী ডাঃ আব্দুল হাই প্রমুখ। কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন-প্রিয়তোষ পোদ্দার, সফিকুল ইসলাম, মনির মুন্সী, মানিক ভৌমিক, মফিজুল ইসলাম বাবুল, জিসান আহমেদ নান্নু, নুরুন্নবী পাঠান, আবু সাঈদ, ইউনুছ মিয়া, মহিনউদ্দীন, আফাজউদ্দীন মানিক, সৈয়দ আব্দুল জব্বার বাহার, আমির হোসেন ও বিল্লাল হোসেন।
শিরোনাম:
আরও সংবাদ
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর সড়কে ঘুরতে এসে ডুমুরিয়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে... বিস্তারিত
কচুয়ায় ভাই- ভাতিজার চাচা খুন ॥ আটক ৩
কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই সিরাজুল... বিস্তারিত
কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ আটক-২
কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কচুয়া থানার এসআই আলাল... বিস্তারিত
কচুয়ার যুবক করিমের লাশ ঢাকা থেকে উদ্ধার
কচুয়া উপজেলার বাগমারা গ্রামের যুবক আব্দুল করিম (১৮) এর রহস্যজনক লাশ ঢাকা থেকে উদ্ধার করেছে... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

