
স্টাফ রিপোর্টার। চাঁদপুর শহরের রঘুনাথপুর ৫ নং ওয়ার্ডে গাজী বাড়িতে নিজ জমির কবরস্থানের জায়গায় ওয়াল উঠাতে গেলে সন্ত্রাসীদের হামলায় অন্তঃসত্ত্বা মহিলাসহ ৪ জন আহত হয়েছে। ১৫ অক্টোবরশুক্রবার সকাল দশটার সময় এই ঘটনা ঘটে। তবে আহতরা হলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা হালেমা বেগম (৩৮), আব্দুল করিম গাজী(৫০), মনোয়ারা বেগম (৪৫), আবিদ গাজী (৫০),সহ কয়েকজন আহত হয়। দেশীয় অস্ত্র দিয়ে ভাড়াটে সন্ত্রাসী বাহিনী এনে হামলা করে তাদরে উপর। এ হামলায় গুরুত্ব রক্তাক্ত অবস্থায় আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়। আহত ৪ জনের মধ্যে দুইজনের অবস্থা মারাত্মক দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে অন্তঃসত্ত্বা মহিলা হালেমা বেগম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ৮ মাসের সন্তান রয়েছে তার গর্বে। বিভিন্ন পরীক্ষা দিয়েছে ডাক্তার । জানা যায়, বাড়ির উপর জাগা নিয়ে চাঁদপুর বিজ্ঞ আদালতে মামলা রয়েছে। কবরস্থানটি সীমানা নির্ধারণ করে ওয়াল নির্মাণ করতে গেলেই তাদের উপর এই হামল করে সন্ত্রসীরা। উক্ত কবরস্থানের দেওয়াল উঠাতে গেলে তাদের উপর হামলা করে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসীরা । যারা এই হামলা চালিয়েছেন তারা হলেন মোহাম্মদ বাবু শেখ (৩০),আব্দুল শেখ(৫০), মোঃ সেলিম শেখ (৪৫), মোহাম্মদ বিল্লাল শেখ (৪৫), বোরহান (বাবু)সহ একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পরে রক্তাক্ত অবস্থায় আহতদের চাঁদপুর সরকারি হাসপাতালে ভতি করানো হয়। এদিকে আহত মনোয়ারা বেগম জানান জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ হয়ে আসছে তাদের সাথে। এ বিষয়ে চাঁদপুর আদালতে মামলা রয়েছে। ৫০ বছরের পূর্বের কবরস্থানটি ওয়াল করার জন্য গেলে তারা বহিরাগত সন্ত্রাসী এনে দেশীয় অস্ত্র দিয়ে আমাদের করে। ৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলাসহ প্রায় ৪ জন আহত হয়। অপরাধীদেরকে আটক করে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় মামলার একটি অভিযোগও দায়ের করা হযেছে। বর্তমানে হামলাকারীদের অহংকারে আহতরা নিরাপত্তাহীনতায় ভুগছে। যেকোনো সময় পুনরায় আম রক্তকে সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।
