সাখাওয়াত হোসেন মিথুন: চাঁদপুরের শাহরাস্তিতে কবিরাজের হুমকির মুখে এক অসহায় পরিবার, থানায় অভিযোগ-কোট হাজতে প্রেরন করার ঘটনা ঘটেছে। গত সোমবার দুপুরে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের সোনাপুর গ্রামে এঘটনা ঘটে। ঘটনার বিবরনের জানা যায়, চট্রগ্রামের সীতাকুন্ড থেকে কবিরাজ সাধন সদ্য স্বপন টিপরা ওই দিন দুপুরে সোনাপুরে আসে। পরে ওই গ্রামের আবুল কাশেম পরিবারকে বড় ধরনের য়তি ও চার দিনের মধ্যে হত্যা বা নিহত হওয়ার হুমকি দেয়। এসময় ওই পরিবারের প্রধান কাশেম বাড়ীতে না থাকায় পরিবার বর্গ আতংকগ্রস্থ হয়ে পড়ে। ঘটনাটি বাড়ীতে জানাজানি হলে বাড়ীর লোকজন ওই কবিরাজকে রাস্তা থেকে ডেকে আনে। তাদের জিজ্ঞাসাবাদের কারনে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এ ধরনের ইঙ্গিতের কারন সম্পর্কে এলাকাবাসী জানতে চাইলে কবিরাজ জানায়, আমি কবিরাজী করি-এটা ঠিক-তবে কাশেম পরিবারকে চিনি না। আমাকে ওই গ্রামের মেম্বার শাহআলম পাঠিয়েছে। তাদের এ ধরনের হুমকি প্রদান করার জন্য। এ বিষয়ে আবুল কাশেম জানান, এই কবিরাজকে আমি কখনও দেখিনি, এবং চিনিও না। তবে এ ওয়ার্ডের মেম্বার শাহআলম নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে আমাকে ও আমার পরিবারকে ঘায়েল করতে এ কবিরাজকে পাঠিয়ে হুমকি দেয়। তাই আমি আমার ও আমার পরিবারের নিরাপত্তা চিন্তা করে দুস্কৃতি কারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। থানার অভিযোগের আলোকে ঘটনা জড়িত মেম্বার শাহআলম ও তার দুই সহযোগী বেলায়েত, ফয়েজকে বিষয়টি জানতে খোঁজ করে পাওয়া যায়নি। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মেহের উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার শাহআলমের সাথে নানা বিষয় নিয়ে শক্রতা চলে আসছিল আবুল কাশেমের সাথে। যে কারনে ওই মেম্বার কাশেম পরিবারকে হতাশাগ্রস্থ করতে কবিরাজ দ্বারা ভয়ভীতির হুমকি প্রদান করে। যা অবশ্যই একজন জনপ্রতিনিধির সুষ্ঠ জ্ঞান বা নৈতিকতা নয়। গতকাল বুধবার সকালে কবিরাজকে জেল হাজতে প্রেরন করা হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
