
মতলব উত্তর (চাঁদপুর): ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন এর মতলব উত্তর উপজেলা শাখার সাহিত্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট কবি এবং লেখক খোরশেদ আলম বিপ্লবের শ্বশুর মোঃ সিরাজ খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজেউন)। ৫ ফেব্রুয়ারী রাত ১০ ঘটিকার সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাহাবাজকান্দি নিজ বাড়িতে থাকাবস্থায় বার্ধক্য জনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল ১১ ঘটিকার সময় সাহাবাজকান্দি মাদ্রাসা মাঠে জানাযার নামাজ শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাযার নামাজে অংশ গ্রহন করেন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন এর মতলব উত্তর উপজেলা শাখার চেয়ারম্যান ইসমাইল খান টিটু, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক আরাফাত আল-আমিন, সদস্য কামরুল হাসান রাব্বিসহ নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফম/এমএমএ/
