
স্টাফ রিপোর্টার ॥
‘মাদক-সন্ত্রাস ও ইভটেজিং মুক্ত সমাজ গঠনই-আমাদের লক্ষ্য’ এই শ্লোগানকে সামনে নিয়ে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল ১২’র বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের নিকট লিফলেট বিতরণ করা হয়। বিকেলে নাজির পাড়া এলাকায় অঞ্চলের সাধারণ সম্পাদক ডাঃ শফিউল্যাহ’র বাসা থেকে এ কার্যক্রম শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সমন্নয়কারী মডেল থানার সেকেন্ড অফিসার মনির আহমেদ, অঞ্চল ১২ এর সভাপতি নুর খান, সাধারণ সম্পদাক ডাঃ শফিউল্যাহ, সহ-সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন, নাজির পাড়া মহল্লা কমিটির সভাপতি কাজী মাইনুল হক জীবন, আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক সাংবাদিক মিজান লিটন সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। দির্ঘদিন ধরে রাত্রিকালীন শহরের অঞ্চল ১২ এর বিভিন্ন বাসা-বাড়ি, দোকান-পাট ও মাহল্লার নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, ছিন্তাই, চুরি, ডাকাতী, ইভটেজিং ও সন্ত্রাস বিরোধী কার্যক্রমে কিমটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। এই কার্যক্রমে সকলের সম্পৃক্ততার লক্ষ্যে প্রত্যেক মহল্লার বাসা-বাড়িতে এ লিফলেট বিতরণ করা হয়।
শিরোনাম:
সোমবার , ৮ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
