
গতকাল নতুন করে যে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন তাদের একজনের বাড়ি চাঁদপুর সদরে আর দুজনের বাড়ি শাহরাস্তি উপজেলায়। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।
সূত্র থেকে আরও জানা যায়, গতকাল বৃহস্পতিবার চাঁদপুরে ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাবে ৫০টি স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ রিপোর্ট ছিলো ৩ জনের। বাদবাকি রিপোর্ট নেগেটিভ আসে। এই স্যাম্পলগুলো গত বুধবারে সংগৃহীত। গতকাল সকালে এবং দুপুরে এগুলো পরীক্ষা করে সন্ধ্যায় রিপোর্ট প্রকাশ করা হয়।
সূত্র থেকে আরও জানা যায়, চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৭৭ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৯৫ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
চাঁদপুর নিউজ সংবাদ
