
করোনার মধ্যও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃক আবারও গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে । মে মাস শেষ না হতেই চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে রিডিং না দেখেই গ্রাহকদের মাঝে বিল পাঠানো শুরু হয়েছে ।
বিষয়টি নিয়ে গ্রাহকরা পড়েছে চরম বিড়ম্বনায় । করোনার মধ্যে যেখানে এপ্রিল মাসের বিল দিতেই হিমসিম খাচ্ছে সেখানে মাস শেষ না হতেই চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে মে মাসের বিল চাপিয়ে দেওয়া কতটুকু যুক্তিযুক্ত ।
জানা গেছে,করোনার মধ্য এমনি তে বিদ্যুৎ বিল দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে গ্রাহকদের চাপ না দিতে নির্দেশনা রয়েছে । সেখানে রিডিং না দেখে কিভাবে গ্রাহকদের মাঝে বর্তমান মে মাসের বিল পাঠালো চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ তা বোধগম্য হচ্ছে না গ্রাহকদের । এ নিয়ে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে ।
এখানে সরকারের নির্দেশনা উপেক্ষা করছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ । এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীন শাহমাহমুদপুর ইউনিয়নের গ্রাহক জানান,বিদ্যুৎ বিল নিয়ে নানা হয়রানির স্বীকার হচ্ছে ।চলতি মে মাস শেষ হতে না হতেই বিল চাপিয়ে দিয়েছে আমাদের ।
এমনিতে করোনার কারণে আমার কোন আয়-রোজগার নেই সেখানে বিদ্যুৎ বিল দেওয়া এই মুহুর্তে কষ্টসাধ্য । সেখানে এপ্রিল মাসের বিলের সাথে মে মাসের বিল কিভাবে পাঠায় পল্লী বিদ্যুৎ সমিতি । বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি ।
এ ব্যাপারে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ডেপুটি জেরারেল ম্যানেজার মো: নুরুল হোসাইন এর সাথে গতকাল ১৯ মে সন্ধ্যায় পক্ষ থেকে যোগাযোগ করলে তিনি জানান, সমিতির পক্ষ থেকে গ্রাহকদের মাঝে মে মাসের বিল পাঠানো হয়েছে । এটা নিয়মতান্ত্রিক ভাবে পাঠানো হয়েছে ।
একাধিক প্রশ্ন করা হলেও তিনি কোনো উত্তর দেননি । সেই সাথে তিনি প্রশ্ন করা হলে বিরক্ত বোধ করে ফোন রেখে দেন ।
