চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইজন। আজ অপর এক যুবকের প্যাথলজি পরীক্ষায় কভিট-১৯ পজেটিভ এসেছে। আক্রান্ত এ ব্যক্তিও নারায়নগঞ্জ থেকে চাঁদপুরে প্রবেশ করেছে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন মোঃ শাখাওয়াত উল্লাহ।
এদিকে করনায় আতঙ্কিত হয়ে পড়েছে জেলার মানুষ। বাড়িতে কিংবা মহল্লায় নতুন কাউকে দেখলেই সতর্কতা অবলম্বন করছেন এলাকার সচেতন মানুষ।
