হৃদয় দাস(শাহরাস্তি): শ্রী শ্রী মেহার কালীবাড়ী দক্ষিণ এশিয়ার একমাত্র সিদ্ধ পীঠস্থান যেখানে সাধক সর্ব্বানন্দদেব যোগবলে মায়ের দশরূপ দর্শন করেন। প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষ্যে দূর-দূরান্ত থেকে ভক্তালম্বীদের অাগমন হয়ে থাকে।সাম্প্রতিক বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বের ন্যায় বাংলাদেশও ধুঁকছে। যত দিন যাচ্ছে অাক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে সরকার ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চয়তার জন্য যোগাযোগ ব্যবস্থা শিথিল করেছে। সকল প্রকার ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রী শ্রী মেহার কালীবাড়ী কার্যকরি সংসদের প্রচার সম্পাদক বাবু অমল পাল (লিটন) চাঁদপুর নিউজকে জানান, করোনা ভাইরাসে দেশে পরিস্থিতি ও সরকারের আদেশ মোতাবেক মহাতীর্থ শ্রী শ্রী মেহার কালীবাড়ী কার্যকরি সংসদের এক জরুরি বৈঠকে আসন্ন পহেলা বৈশাখ উদযাপন ও সকল প্রকার জনসমাগম বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সকল ভক্তবৃন্দদের নিজ নিজ বাড়িতে অবস্থান করে পহেলা বৈশাখ উদযাপন করার অাহ্বান জানিয়েছেন। অনুরোধক্রমে, শ্রী শ্রী মেহার কালীবাড়ী কার্যকরি সংসদ। শাহরাস্তি, চাঁদপুর
