
চাঁদপুরে নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে অনেকেই মানছে না সরকারি বিধিনিষেধ। মানুষজনকে স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা অনুযায়ী চলার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সিভিল প্রশাসনের এ কাজের সহযোগিতা করছে সেনাবাহিনী।
সামাজিক দূরত্ব বজায় রাখা ও অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষজনকে নিয়ন্ত্রণে অন্যান্য দিনের মত শহরে বেশ তৎপর ছিল পুলিশ। দিনের একটি সময় পালবাজার ব্রিজ চত্বরে অবস্থান নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহিদ পারভেজ চৌধুরীকে তার দায়িত্ব পালন করতে দেখা যায়।
