
প্রতিনিধি=
চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোঃ ইব্রাহীম জুয়েলকে চাঁদপুর জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক পদ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে জেলা মহিলা দলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর পৌরপার্ক থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে পুরো শহর প্রদৰিণ শেষে চাঁদপুর সরকারি কলেজ মাঠে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দল নেত্রী ভুলু। মহিলা দল নেত্রী পারভীন বেগমের পরিচালনায় সমাবেশে বক্তব্যে রাখেন রোকেয়া বেগম, শানু বেগম, শাহিনা আক্তার, ডলি, তাছলিমা বেগম, রাবেয়া বেগম, মাহফুজা, পারুল, খতেজা বেগম প্রমুখ।
মহিলা দল নেত্রীরা তাদের বক্তব্য নেতৃবৃন্দের কাছে আশা প্রকাশ করছেন চাঁদপুরে বিএনপির দুর্দিনের কাণ্ডারী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলকে সংগঠিত রাখবেন।
