বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রোদেলা ন্যান্সি তার ফেসবুকে বিএনপি প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে শ্রদ্ধা ও ভালবাসার সাথে স্মরণ করে স্ট্যাটাস লিখেন, পুরো স্ট্যাটাসটি আমাদের চাঁদপুর নিউজে তুলে ধরা হলোঃ
☛ গল ১লা সেপ্টেম্বর। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় দিন। ১৯৭৮ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)। দীর্ঘ ৩৬ বছর অতিক্রম করলো এই দলটি।
☛ এই ৩৬ বছরের রাজনৈতিক ইতিহাসে চারবার ক্ষমতায় এসেছে বিএনপি। এই দলের হাত ধরেই দেশে প্রতিষ্ঠিত হয়েছে বহুদলীয় গণতন্ত্র, বাকস্বাধীনতা, সংসদীয় সরকার ব্যবস্থা। প্রতিষ্ঠাকাল থেকেই বিএনপি তাঁর মূলনীতি সর্বশক্তিমান আল্লাহ্র উপর বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র (অর্থনৈতিক ও সমাজিক ন্যায়বিচারের অর্থে) খুব সুন্দর ভাবে বজায় রেখেছে।
☛ এই দীর্ঘ্ পথ চলার শুরু থেকেই অনেক অত্যাচার করে আসা হয়েছে বিএনপির উপর। দলীয় নেতাদের গুম,খুন,হত্যা,গ্রেফতার করে হয়রানি করা হয়েছে/হচ্ছে। তবুও বিএনপি স্বাধীনতার চেতনাকে আকড়ে ধরে সামনে এগিয়ে যাচ্ছে। আজকাল অনেকেই বলে বিএনপি নাকি স্বাধীনতায় বিশ্বাসী নয়। বিএনপি নাকি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। তাদের কাছে আমার প্রশ্ন-
☛ যেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই স্বাধীনতার ঘোষণাকারী নিয়ে জঘন্য মিথ্যাচার করে মুক্তিযোদ্ধের ইতিহাস কে বিকৃত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে কারা???
☛ নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার উদ্দেশ্যে জনগনের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে গায়ের জোরে সাজানো নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের জনগনের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলেছে কারা??
☛ জায়গায় জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে দিয়ে স্বাধীন দেশের ইতিহাস বিকৃত করছে করা?? কারা এই দেশে মুক্তিযোদ্ধ পরবর্তি সময়ে বাকশাল কায়েম করেছিল এবং এখনো করে যাচ্ছে???
☛ বিএনপি যদি স্বাধীনতায় বিশ্বাসী না ই হবে তবে কি করে দীর্ঘ ৩৬ বছর ধরে একটি দল গৌরবের সাথে সামনে এগিয়ে যাচ্ছে?? কিভাবে ৪ বার দেশ পরিচালনা করেছে??? স্বাধীনতায় বিশ্বাসী নয় মানেই কি বিএনপির সকল নেতা কর্মীর কেউই বাংলাদেশী নয়??
☛ আসল কথা হলো একটি দল/কিছু ব্যাক্তি চায় বিএনপির মত বড় দলকে নিজেদের স্বার্থে ধ্বংশ করে দিতে। তা না হলে তারা চিরস্থায়ী রাজত্ব কায়েম করতে পারবে না। আজ তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছেনা, সকল নেতা-কর্মীদের জেলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, সভা-সমাবেশ করতে দেওয়া হয়না, মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে, এমনকি চেয়ারপার্সনকেও এসব থেকে রেহাই দেওয়া হচ্ছেনা..!!!
☛ আমরা যারা সংস্কৃতিক অঙ্গনের বিএনপি পন্থী ব্যক্তিত্ব রয়েছি তাদেরকেও হয়রানি করা হয়েছে/হচ্ছে। আমাকে তো রীতিমত করাই হচ্ছে। তাদের থেকে রেহাই পায়নি কন্ঠশিল্পী আসিফ আকবর, মনির খান, রিজিয়া পারভিনের মত জনপ্রিয় ব্যক্তিরাও।
☛ কিন্তু কেন করা হচ্ছে এসব?? নিশ্চই এটির পেছনে বড় কোনো উদ্দেশ্য রয়েছে….. আর সেটি হচ্ছে বিএনপির মত দলকে শেষ করে দেওয়া….. দেশকে নেতৃত্বশুন্য করা…….
☛ কিন্তু না……. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ঘঠিত যে দলটি স্বাধীন বাংলাদেশ পরিচালনা করে অর্জন করেছে বিশ্বের বহু দেশের স্বীকৃতি ও সমর্থন। যেই দলটির হাত ধরেই মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সৃষ্টি ও দেশে গার্মেন্ট খাতের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ, কৃষিবিপ্লব, নারী শিক্ষার অগ্রগতি সাধিত হয়েছে। যেই দলটি দেশের জনগনকে দিয়েছে শান্তির ছায়া, নিরাপত্তা, আর সুন্দর ভাবে বাঁচার নিশ্চয়তা………
সেই দলকে কোনো ষড়যন্ত্রই রুখতে পারবেনা ইনশাআল্লাহ……….
☛ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে শ্রদ্ধা ও ভালবাসার সাথে স্মরণ করছি…..
