স্টাফ রিপোর্টার
দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রধান সম্পাদক ও জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ নভেম্বর রোববার সকালে শহরের শপথ চত্বর মোড়ে দৈনিক চাঁদপুর সময় পত্রিকার আয়োজনে এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আলী মাঝি। উপদেষ্টা সম্পাদক জিতু মিয়া বেপারীর সভাপতিত্বে এ ছাড়াও বক্তব্য রাখেন উপদেষ্টা সম্পাদক খায়রুল ইসলাম বিল্লাল, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস ও দৈনিক চাঁদপুর দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক ফরিদ আহমেদ। সময় পত্রিকার বার্তা সম্পাদক এস আর শাহ আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী শৈবাল মজুমদার, সময় পত্রিকার স্টাফ রিপোর্টার জসিম উদ্দিন, পরিচালক সোয়েব হোসেন রিপন। মানববন্ধনে বক্তারা অপরাধীদের অচিরেই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, গতকাল একই সময় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সময় পত্রিকার নেতৃবৃন্দ।
শিরোনাম:
শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
