সন্ত্রাসী কর্তৃক আহত জেলা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া সুস্থ হয়ে চাঁদপুরে আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের শপথ চত্ত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি। আলোচনা সভার পূর্বে যুবলীগ নেতা কালু ভূঁইয়া লঞ্চ ঘাট থেকে শতশত নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানিয়ে ও বিশাল শোডাইনের মধ্য সভাস্থলে নিয়ে আসে। লঞ্চঘাটে প্রিয় নেতাকে সুস্থ অবস্থায় কাছে পেয়ে অনেক নেতাকমী আবেগ আপ্লুত হয়ে পড়ে। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা ও সভাপতির বক্তব্যে শামছুল হক ভূঁইয়া এমপি বলেন আমার কেউ অশান্তি হানা হানি চাই না। আওয়মালীগ সন্ত্রাসে বিশ্বাস করে না। যারা যুবনেতা কালু ভূঁইয়ার উপর হামলা করেছে আল্লাহ তাদের হেদায়েত দান করুক। যুবনেতা কালু ভূঁইয়া তার বক্তব্যে বলেন, আমি চাই আমার উপর হামালাই যেন চাঁদপুর শহরে শেষ হামলা হয়। আমার কারো উপর কোন ক্ষোভ নেই। আল্লাল হামলাকীরীদের হেদায়েত দান করুক। আমাকে জেলা আমি পদের জন্য রাজনীতি করি না দলের জন্য করি। আজকে আমাকে সকলে যেভাবে বরন করেছে তাতে আমি সকলের কাছে চীরকৃতজ্ঞ হয়ে থাকবো।
জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ওচমান গণি পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুর রব ভূ্ইঁয়া, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক রফিকুর রহমান ভূঁইয়া, জেলা মহিলা আওয়মীলীগ সদস্য -সচিব অধ্যাপিকা মাসুদা নূর খান, পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল, যুব মহিলালীগ সভাপতি ফরিদা ইলিয়াছ, জেলা বৎস্য বণিক সমমিতির সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক সালউদ্দিন মোঃ বাবর, মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান তৃপ্তি প্রমূখ। উল্লেখ্য জেলা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া ২২ নভেম্বর রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী কর্তৃক আক্রমনের স্বীকার হন। তিণি চাঁদপুর সদর হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা যান। অনুষ্ঠানে বিভিন্ন থানা ও ইউনিয়নের আওয়ামীল ও সহযোগী সংগঠনের নেতার্কীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

