স্টাফ রিপোর্টার:॥ কুমিল্লা সদর দক্ষিণ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৩ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মো. জলিল (৩৩) ওরফে ভাগিনা জলিলকে চাঁদপুর শহরের আবাসিক হোটেল থেকে আটক করেছে মডেল থানা এস.আই.ত্রিনাথ সাহা ও অনুপ চক্রবতী । সোমবার (৬ মার্চ) দিনগত রাত ১১টায় পুলিশের নিয়মিত অভিযানে শহরের স্ট্যান্ড রোডস্থ তাজমহল হোটেলের ৩য় তলার ৪১৬নং কক্ষ থেকে তাকে আটক করা হয়। জলিল কুমিল্লা সদর দক্ষিণ থানার একবালিয়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে। এলাকায় সে মাদক স¤্রাট ভাগিনা জলিল নামে পরিচিত।
চাঁদপুর মডেল থানার এস.আই.ত্রিনাথ সাহা ও অনুপ চক্রবতী জানায়, জলিল ১৩ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী এই তথ্য দেশের সকল থানাগুলোতে দেয়া আছে। সে আটকের পর কুমিল্লা সদর দক্ষিণ থানায় যোগাযোগ করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ তার বিরুদ্ধে থাকা সকল ওয়ারেন্টের কাগজপত্র নিয়ে চাঁদপুর আদালতে আসবেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্লাহ ওলি জানান, জলিল কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পাচারকারীদের মধ্যে অন্যতম। সে ভারত সীমান্তের ৪ পয়েন্ট দিয়ে আসা মাদক দেশে পাচার করেন। চাঁদপুরে মাদকের টাকা নেয়ার জন্য আসে। হোটেল অভিযানকালে তার কথাবার্তা অসংলগ্ন হওয়া আটক করা হয়। পরে সে মামলাগুলোর কথা স্বীকার করেন। বর্তমানে সে চাঁদপুর মডেল থানা হেফাজতে রয়েছে। সকালে তাকে আদালতে পাঠানো হবে।
