
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী বাদল (৩৫)কে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ডিবির এসআই মামুনুর রশিদ সরকার। আটককৃত বাদল জানায়, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এগুলো চাঁদপুরে আনে। এর আগেও তাকে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আটক করা হয়।
