শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কোটরাবাদ গ্রামের ২দিন ব্যাপী ইসলামী সম্মেলন শুরু হয়েছে। গত কাল শনিবার বিকেলে কোটরাবাদ জামে মসজিদ ও মাদ্রাসার ময়দানে বার্ষিক ইসলামী সম্মেলন শুরু হয়। আজ রবিবার রাতে এর সমাপ্তি হবে। ইসলামি সম্মেলনে আবুল কাশেম এর সভাপতিত্ত্বে প্রথম দিনে বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জয়নুল আবেদীন জিহাদী, মোঃ মান্নান ও মোজাম্মেল ২য় দিনে বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মুফতি জামানি, শাহ আলম ফারুকি, আঃ রহমান যুক্তিবাদি, জিল্লুর রহমান। ২দিন ব্যাপী ইসলামী সম্মেলনে ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ে শত শত মুসল্লিরা বক্তব্য শুনার জন্য কোটরাবাদ জামে মসজিদ ও মাদ্রাসা ময়দানে ভির জমায়।

