
রিফাত কান্তি সেনঃ
ফরিদগঞ্জের কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের ২০১৭ ইং সনের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। উক্ত অনুষ্ঠানে, উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী,পরীক্ষার্থী শিক্ষার্থী,অভিভাবক,স্কুল শিক্ষক,এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন যৌথভাবে সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন ও শিউলী দাস। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বিদায়বানী পাঠ করেন পরীক্ষার্থী আকলিমা।এছাড়া মানপত্র পাঠ করেন উক্ত স্কুলের দশম শ্রেণির ছাত্র রেদওয়ান। অনুষ্ঠানে বক্তৃতা রাখেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম খাঁন।প্রধান শিক্ষক জনাব সমরেন্দ্র মিত্র। সমরেন্দ্র মিত্র তার বক্তৃতায় শিক্ষার্থীদের শিক্ষার উপর মননিবেশ দেয়ার আহব্বান জানান। তিনি শিক্ষার্থীদের বলেন,শিক্ষকদের সম্মান করতে হবে,শিক্ষক জাতির মেধা গড়ার কারিগর।শিক্ষকের সম্মান অনেক বেশী,ভাল মানুষ হওয়ার জন্য ও বলেন তিনি।এসময় তিনি বাদশাহ আলমগীরের গুরু ভক্তির কথা স্মরন করিয়ে দেন শিক্ষার্থীদের। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সহ-প্রধান শিক্ষক জনাব, মোজাম্মেল হোসেন,জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী,মিজানুর রহমান পাটওয়ারী,সালাউদ্দিন মাওলানা,পঙ্কজ শর্মা,শাহাদাত হোসেন,হারুনুর রশিদ,অশোক সিংহ রায়,বাকী বিল্লাহ,শিব্বির আহম্মেদ ,আবুল হোসেন,রিফাত কান্তি সেন[ক্রীড়া সম্পাদকঃ দৈনিক সুদিপ্ত চাঁদপুর,কলামিষ্ট এইবেলা ডট কম,সিটিজেন জার্নালিস্ট বিডিনিউজ২৪ ডট কম], সহ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ইউসুফ,জয়নাল,দেলোয়ার।
অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেন’নি গণিতের শিক্ষক এস,এম শোয়ায়েব পাটওয়ারী,মিলাদ অনুষ্ঠান স্যর কে স্মরন করেন সকলে,অতিব শীঘৃহ স্যরের সুস্থতা কামনা করে সকলে। এছাড়া আরো উপস্থিত ছিলেন,বীর মুক্তিযুদ্ধা দেলোয়ার হোসেন পাটওয়ারী,আলমগীর দর্জি [ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য।]আলী হায়দার উজ্জল ইউপি সদস্য,শাহ-আলম দর্জি [সভাপতি কড়ৈতলী জুবলী সঃ প্রাঃ বিদ্যাঃ।
কড়ৈতলী জুবলী প্রাঃ সঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন মিয়াজী। কে,এ,সিনিয়র মাদ্রাসার শিক্ষক জাকির হোসেন সহ উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
