মোঃনাজমুল হাসান বাঁধন।। চাঁদপুর’সহ চার জেলায় ৬দিন গ্যাস সরবারহ বিঘ্ন ঘটবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর আওতাভুক্ত চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর জেলা এবং কুমিল্লা জেলার লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার আওতাভুক্ত সকল শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবারহ বিঘ্ন ঘটতে পারে। আসন্ন ঈদ-উল ফিতরের ছুটিকালীন সময়ে অর্থাৎ ১৮-০৬-২০১৮ইং হতে ২৪-০৬-২০১৮ইং পর্যন্ত জিটিসিএল কর্তৃক বাখরাবাদ-চট্টগ্রাম উচ্চচাপ সঞ্চালন লাইন এর অন স্ট্রীম পিগিং কার্যক্রম সম্পন্ন করা হবে। পিগিং কার্যক্রম চলাকালীন সময়ে চাঁদপুর ১৫০ মে.ও. কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সিসিপিপি) এবং ফেনীতে অবস্থিত ডরিন পাওয়ার প্লান্ট এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তাছাড়া চাঁদপুর, #ফেনী, নোয়াখালী, লক্ষীপুর জেলা এবং কুমিল্লা জেলার লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার আওতাভূক্ত বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুরসহ ৬ জেলায় ঈদের পরের দিন থেকে গ্যাস সরবারহ বিঘ্ন ঘটবে
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
