মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ অাঁধারা গ্রামের নয়া বাড়িতে (জামাল মাঝির) গতকাল ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ভয়াবহ অগি্নকা-ের ঘটনা ঘটেছে। অগি্নকা-ে ৭টি পরিবারের মোট ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
সরজিমনে গিয়ে জানা যায়, মোঃ মোখলেছুর রহমানের বসতঘরে থাকা রান্না করার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখে ডাকচিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ফজলুর রহমান ও তার মায়ের বসতঘর, জসিম প্রধানের বসতঘর, মোখলেছুর রহমানের বসতঘর, রোকেয়া বেগমের বসতঘর, মোঃ হাফেজ প্রধানের ২টি বসতঘরসহ ৭টি পরিবারের মোট ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
খবর পেয়ে তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে মোবাইল ফোনে অবহিত করলে মন্ত্রী আগুনে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫ বান্ডেল ঢেউটিন ও নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী প্রদানের আশ্বাস প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে নায়েরগাঁও দক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন মৃধা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম ও ইউপি সদস্য মোঃ জামাল হোসেন উপস্থিত ছিলেন।
