
প্রতিনিধি
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৫২) নিহত হয়েছেন।
সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের মানিক মেম্ব^ারের ইটভাটার সামনে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওইসময় কক্সবাজার সী আরাফাত হোটেলের মালিক মাসুদ হোসেন কালু (৪৫) ও কর্মচারী তারেক বাবু (৩৫) মারাত্মক আহত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন জানান, চট্টগ্রাম-কক্সাজার মহাসড়কের সাতকানিয়ার এওচিয়ার মানিক মেম্বারের ইটভাটার সামনে একটি পিকআপভ্যান দাঁড়ানো ছিল। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোর তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের রাত সাড়ে ৩টায় চমেক হাসপাতালে আরা হলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহাঙ্গীর আলম হাজীগঞ্জ পৌর এলাকার পশ্চিম মকিমাবাদ হাজী বাড়ীর মোহাম্মদ আলীর বড় ছেলে।
কক্সবাজার হোটেলের সুপার ভাইজার মঈনুল জানান, বৃহস্পতিবার রাত ১ টার দিকে চাঁদপুর থেকে মাইক্রোবাসে কক্সবাজার যাওয়ার পথে সাতকানিয়া উপজেলার কেরানীর হাট নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, একই সঙ্গে আহত মো. মোস্তাক আহম্মদ ও মো. তারেক বাবুকে চমেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
