স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিংয়ে চাঁদপুর জেলা প্রশাসন ২টি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এর মধ্যে সেরা উদ্ভাবন বাস্তবায়নকারী কর্মকর্তা হিসেবে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মোহাম্মদ আব্দুল হাই ও স্যোসাল মিডিয়া (ফেইসবুক) নাগরিক সেবা প্রদানকারী হিসেবে চাঁদপুর জেলা প্রশাসনকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব পুরস্কার দেয়া হয়। রোববার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিভাগীয় উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলার সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমিনের কাছ থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মোহাম্মদ আব্দুল হাই। জানা গেছে, উক্ত মেলায় ১২৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। অন্যান্য জেলাও বিভিন্ন বিষয়ের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে।
