হাইমচরে ২০১৭ইং সালের এসএসসি (সাধারন ও কারিগরি শাখার) পরীক্ষার ফলাফলে

মোঃ জহিরুল ইসলামঃ
সদ্য সমাপ্ত ২০১৭ইং সালের এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে হাইমচর উপজেলায় পাশের হারে সর্বোচ্চ ২য় স্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী চরভৈরবী উচ্চ বিদ্যালয়। জানা যায়- চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের ২০১৭ইং সালের এসএসসি (সাধারণ ও কারিগরি শাখায়) পরীক্ষায় ১২৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে, তম্মধ্যে কৃতকার্য হয় ১২২ জন, যার শতকরা পাশের হার ৯৪.৫৭%। কৃতকার্য ১২২ জনের মধ্যে এ গ্রেড প্রাপ্ত হয়েছেন ৮৯ জন। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মফিজুর রহমান আমাদের প্রতিনিধিকে বলেন-এই সাফল্য অর্জনে বিদ্যালয়ের সকল শিক্ষক/কর্মচারী অক্লান্ত পরিশ্রম করেছেন যা ভাষায় প্রকাশ করা অতুলনীয়। ভবিষ্যৎ এ আরও ভাল ফলাফলের জন্য আমি এবং আমার সকল শিক্ষকদের চেষ্টা অব্যাহত থাকবে। আমার বিদ্যালয়ের জমি দাতা ও পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন এবং কমিটির সদস্যগণ নিয়মিত ভাবে তদারকি করায় এই কাম্য ফলাফল অর্জিত হয়েছে। এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বিদ্যালয়ের এই ফলাফলে সন্তুষ্টি জ্ঞাপন করেন সকল শিক্ষক,কর্মচারী,অভিবাবক, ছাত্র-ছাত্রীবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। বিশেষ করে বিদ্যালয়ের এই ফলাফল অর্জনে আমি আমার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে জানাই আন্তরিক সাধুবাদ।
