চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার ভূঁইয়া বাড়িতে কোহিনুর বেগম কে নৃশংভবে হত্যার নেপথ্য ছিল পাওনা টাকা আত্মসার্থ ও স্বর্ণালংকর লুট করা। ঘাতক নয়ন বেগম শনিবার রাত ৮টায় কোহিনুর বেগমের বাসার সামনে এসে মোবাইলে ফোন করে তাকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ঢেকে এনে তার বাসায় নিয়ে নৃশংভাবে কুপিয়ে এই হত্যাকান্ড ঘটিয়েছে। রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে নয়ন বেডরুমে কোহিনুর কে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রেখে শরীরে রক্তমাখা অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় শহীদ জাবেদ স্কুলের মাঠ দিয়ে নিহত কোহিনুর বেগমের ছোট ছেলে তানজিলের সামনে দিয়ে বিমস্ব অবস্থায় পালিয়ে যেতে দেখা যায়। তানজিল জানায়, ঢাকা থেকে ময়ূর-৭ লঞ্চ যোগে চাঁদপুর এসে বাসায় গিয়ে বিশ্রাম নেয়। মা কোহিনুর বেগমকে খাওয়া দেওয়ার জন্য বললে ৮টার দিকে ঘাতক নয়ন বাসার সামনে এসে ফোন করে ঢেকে নিয়ে এই হত্যার ঘটনা ঘটিয়েছে। মা কোহিনুর বেগম আসার দেরি হওয়ায় বাসা থেকে বের হয়ে শহিদ জাবেদ স্কুলের মাঠে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অবস্থায় রাত সাড়ে ৮টায় ঘাতক নয়ন সামনে দিয়ে বের হয়ে যায়। নয়ন অনুরোধ করে মা কোহিনুর বেগমের কাছ থেকে বাবার বিদেশ থেকে পাঠানো প্রায় ৩ লক্ষ টাকা হাওলাত নেয়। কয়েকদিন পূর্বে নয়ন বাসায় এসে মা কোহিনুর বেগমের স্বর্ণলংকার অনুষ্ঠানে যাওয়ার করা বলে নেওয়ার জন্য অনুরোধ করে। তার কথায় দিতে অস্বীকর করায় ঘটনার দিন রাতে ঢেকে নিয়ে নয়নের বাসায় কুপিয়ে হত্যা করে শরীরে থাকা ৭ ভরি স্বর্ণ লুট করে পালিয়ে যায়। ঘাতক নয়নের বড় মেয়ে স্বপ্না আক্তার তিশা জানায়, ঘটনার দিন রাতে তারা ভূইয়া বাড়ির আব্দুর রশিদ ভুইয়ার ছেলে ধেন্দা রফিক এর সাথে পাশের ফ্লাটে টিভি দেখছিল। রাত ৮টায় মা নয়ন বাসায় এসে টিভির সাউন্ড বাড়িয়ে দিয়ে রফিককে ইশারা দিয়ে রুম থেকে বের করে নিয়ে আসে। এর কিছুক্ষণ পরেই পাশের ফ্লাটে চিৎকারের শব্দ শুনতে পাওয়া যায়। এসময় ইশরাত জাহান তন্নী ঘর থেকে বের হয়ে মায়ের রুমের দরজার সামনে দাড়িয়ে থাকে। মা নয়ন বেগম রুম থেকে বের হয়ে কিছু হয়নি বলে জানিয়ে যার যার ঘরে যাওয়ার জন্য বলে। তার কিছুক্ষণ পরেই তন্নী মা নয়নকে রক্ত মাখা শরীরে বেরিয়ে যেতে দেখে। পরোক্ষণই মায়ের মোবাইলে ফোন করলে তিনি লাইনটি কেটে দেয়। এর কিকছুক্ষণ পরেই মা নয়ন বেগম পুনরায় তার মোবাইল থেকে ফোন করে জানায়, আমি শেষ তোরা যেদিকে পারোছ চলে যা। তারপর থেকেই তার কোন সন্ধান মেলেনি। এলাকাবাসী সূত্রে জানাযায় ননয় বেগম প্রায় ১৫ থেকে ১৬টি সমিতি ও রহমতপুর আবাসিক এলাকা সহ বেশ কিছু জায়গার মহিলা ও পুরুশের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পরের টাকা আত্মসার্ত করে সে ঢালী বাড়িতে ফাউন্ডেশন নিয়ে বিল্ডিং করেছে। নাছিমা বেগম ওরপে পাকিস্তানি সত্ববাধিকারী নিশা সঞ্চয় ঋণ দান সমবায় সমিতি থেকে নয়ন সাড়ে ১২ লক্ষ টাকা ঋণ নেয়। ঋণের টাকা না দেওয়ায় তার বিরুদ্ধে আদালতে চেক চালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। এই নৃশংহত্যা কান্ডের পর থেকেই নয়ন বেগম তার ভাইরা এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, এই হত্যাকান্ডের নিহত কোহিনুর বেগমের ভাই আঃ মালেক মোহন বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় নয়ন বেগম সহ ৬জনকে আসামী করে হত্যা মামলা দয়ের করে। অন্যান্য আসামীরা হল নয়নের ২য় স্বামী আলমগীর হোসেন ফারুক তার ভাই আব্দুল রেজ্জাক ঢালী, ধেন্দা রফিক, ফজল ঢালী ও হারুন অর রশিদ। গ্রেফতার আতঙ্কে মামলার আসামীরা এলাকা ছেড়ে পালিয়েছে। এছাড়া নয়নের বাসার ৬জন ভাড়াটিয়া বাসা ছেড়ে চলে গেছে।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

