
রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুর জেলা ছাত্রলীগের নবাগত কমিটির নেতৃবৃন্দের আগমন কে কেন্দ্র করে দু’গ্রুফের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়েছে। সোমবার জানুয়ারী দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয় সম্মূখে শত শত নেতা-কর্মী নবাগত সভাপতি আতাউর রহমান পারভেজসহ অন্যান্যদের ফুলেল মালা দিয়ে বরন করে নিতে আসলে এ হট্টগোলের ঘটনাটি ঘটে। বিশৃঙ্খলা এড়াতে শহর জুড়ে আইন শঙখলা বাহিনী অবস্থান করছে। নাম প্রকাশে অনিশ্চুক কয়েকজন নেতা-কর্মী জানায়, জেলা আওয়ামীলীগ কার্যালয়ের পাশে হাকিম প্লাজা মার্কেটের পেছনে জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ ও সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমানের কর্মীদের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দু’পক্ষের নেতা-কর্মীদের বিভক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।ছাত্রলীগের নবাগত কমিটি নিয়ে শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উল্লাহ বলেন, কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়ন রয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে আতাউর রহমান পারভেজ এবং সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুর নাম উল্লেখ করে ১বছরের কমিটির অনুমোদন দেয়। কিন্তু জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দদের সভাপতির বিষয়ে কোন আপত্তি না থাকলেও সাধারণ সম্পাদক কে মেনে নিতে পারছে না বলেও অনেকে জানিয়েছেন।
