স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গরিব রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন গাইনী ডাঃ দিলরুবা কবির ও সার্জারী ডাঃ মোঃ হারুন-অর-রশিদ। শনিবার ৩০ জুন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চিকিৎসকরা হাসপাতালে রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। ফ্রি চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর কন্ঠের নির্বাহী সম্পাদক মির্জা জাকির।
ডাঃ দিলরুবা কবির এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), সিএমইউ (আল্ট্রা), পিজিটি (গাইনী ও অবস, ২য় পর্ব), গাইনী, প্রসূতি ও নিঃসন্তান দম্পত্তির চিকিৎসক ও সনোলজিস্ট এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার। আর ডাঃ মোঃ হারুন-অর-রশিদ এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারী), এফসিপিএস (অর্থোপেডিক্স, থিসিস), ল্যাপোরোস্কপিক সার্জারীতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত, কনসালটেস্ট, সার্জরী বিশেষজ্ঞ, জেনারেল-ল্যাপোরোস্কপিক সার্জন, অর্থোপেডিসিয়ান বিশেষজ্ঞ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাতীয় দৈনিক অনুপমা পত্রিকা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ এর সাধারণ সম্পাদক ও চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন। তিনি জানান, চাঁদপুরজমিন হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন রোগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক হাজার হাজার অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন। এই ধরনের চিকিৎসা সেবা হাসপাতালের পক্ষ থেকে চলমান রয়েছে এবং আগামীতেও থাকবে।
শিরোনাম:
বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
