স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড় চাঁদপুরজমিন হাসপাতাল এ- ডায়াগণস্টিক সেন্টারে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার আয়োজনে ১শ’ ৩০জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রোববার (৬ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন সমিতির নির্ধারিত ও কুমিল্লা থেকে আগত বিশেষজ্ঞ ৩জন চিকিৎসক। চক্ষু চিকিৎসা শিবিরের সমন্বয়কারী ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার প্রোগ্রাম অফিসার মো. সফিকুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন চাঁদপুরজমিন হাসপাতালের পক্ষে দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, সহ-সম্পাদক মাজহারুল ইসলাম অনিক ও চাঁদপুরজমিন হাসপাতাল এ- ডায়াগণস্টিক সেন্টারের ল্যাব টেকনিশিয়ান মো. শাহ্ আলম।
সমিতির প্রোগ্রাম অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ১৩০ রোগীর মধ্যে ৩০জনকে বাচাই করে অপারেশনের জন্য কুমিল্লা নেয়া হয়। বাকীদের চিকিৎসা সেবা প্রদান ও আংশিক ঔষধ বিনামূল্যে প্রদান করেন। প্রত্যেক ইংরেজী মাসের প্রথম রোববার এই চক্ষু চিকিৎসা সেবা শিবির অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে চক্ষু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত অত্র এলাকার বহু বয়স্ক ও বিভিন্ন বয়সের রোগীর অপারেশন ও চিকিৎসা প্রদান করা হয়েছে।
