মিজানুর রহমান রানা
গতকাল শনিবার চাঁদপুরের বাবুরহাট এলাকার আমানুল্যাপুরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন ৫ জন।
জানা যায়, শনিবার বিকেল ২টায় পারিবারিক ও জায়গাজমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই এলাকার আইয়ুব আলীর ছেলে বাবলু (৩০), সোহেল (২২), আফিজউদ্দিন মজুমদারের ছেলে বজলু (৪০), হাকিম মজুমদারের ছেলে মিলন (৪০) ও অজ্ঞাতনামা কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী বাবুরহাট এলাকার আমানুল্যাপুর গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে খায়ের গাজী (২৫), হান্নান গাজীর ছেলে মোঃ মোস্তফা গাজী, আমির আলী গাজীর ছেলে হান্নান গাজী, রুহুল আমিন গাজী ও রাসেল গাজীকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে রক্তাক্ত জখম করে। পরে এলাকার লোকজন ও তাদের আত্মীয়-স্বজন তাদেরকে চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এর মধ্যে খায়ের গাজীর অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিরোনাম:
রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

