
মহামারী করোনা ভাইরাসে চাঁদপুরের আরো একজন আক্রান্ত হয়েছে। তাঁর বাড়িও
মতলব উত্তর উপজেলায়। তবে তিনি এলাকায় থেকে আক্রান্ত হন নি। তিনি এর আগে
থেকেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। সেখানে থাকা অবস্থায়ই তিনি সংক্রমিত
হয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন। বর্তমান তিনি ঢাকা কুর্মিটোলা করোনা
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল সোমবার সকালে চাঁদপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ
জানান, ক্যান্সারে আক্রান্ত মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া গ্রামের এক
ব্যক্তি আগে থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি সেখানে
থাকা অবস্থায়ই সংক্রমিত হয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন। এখন তিনি
কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া নতুন করে আক্রান্ত হওয়ার আর কোনো
সংবাদ পাওয়া যায় নি।
এদিকে গতকাল পর্যন্ত চাঁদপুর জেলার করোনায় আক্রান্ত হয়েছে মোট পাঁচ জন। এর
মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১জন, মতলব উত্তর উপজেলার ৩জন, আর মতলব উত্তর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে এক চিকিৎসক। এ হিসেবে সদরের একজন এবং মতলব
উত্তরের চারজন বলা যেতে পারে।
