
মিজানুর রহমান রানা
চাঁদপুরের কর্ণফুলি হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসার শিকার হয়ে মৃত্যুমুখে পতিত হলো এক গৃহবধূ।
অনুসন্ধানে জানা যায়, চাঁদপুর শহরে গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট হাসপাতালগুলো। সরকারের কোনো নিয়ম-নীতি ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এসব প্রাইভেট হাসপাতাল। এর মধ্যে চাঁদপুর শহরের তালতলা রোডস্থ হাফিজ টাওয়ারে অবস্থিত কর্ণফুলি হাসপাতালে আবারো ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেল অসহায় গৃহবধূ নাজমা বেগম
জানা যায়, কর্ণফুলি হাসপাতালে চিকিৎসাধীন চাঁদপুর সদরের পূর্বশ্রীরামদী পুরাণ বাজারের জাহাঙ্গীরের স্ত্রী নাজমা বেগম (৪২) জরায়ু টিউমারের অপারেশনের রুগী ছিলেন। অপারেশনের পর থেকে ডাক্তারদের খামখেয়ালীপনার কারণে ভুল ঔষধ সেবন করে অপারেশনের স্থান চুলকাতে থাকে। তারা রোগীর প্রতি ঠিকমতো যতœবান হননি এবং রোগীর প্রতি ছিলেন উদাসীন। ফলে প্রায় চিকিৎসাবিহীন অবস্থায় ৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে গতকাল রোববার ভোর ৫ টায় মৃত্যুর মুখে ঢলে পড়েন গৃহবধু নাজমা বেগম।
এ ব্যাপারে কর্ণফুলী হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফার সাথে আলাপকালে তিনি জানান যে, গত ২৭ জুন শুক্রবার নাজমাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার জরায়ুতে টিউমার ছিলো বলে তাকে হাসপাতালের কর্তব্যররত ডাক্তার হাসানুর রহমান ও তাহার সহযোগী ডাক্তার সামছুর নাহার তানিয়াসহ বিকেল ৩ টায় তাকে অপরেশন করা হয়। সে সময় তার অবস্থা খুবই খারাপ ছিল। অপরেশনের ৩ দিন পর শনিবার ভোর ৫ টায় নাজমা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে কর্ণফুলী হাসপাতালের ডাঃ সামছুর নাহার তানিয়ার সাথে গতকাল রোববার বিকেল ৪ টায় মুঠোফোনে আলাপ করলে তিনি জানান যে, আমি এ রুগী সম্পর্কে কিছুই জানি না। তিনি তার দায়িত্ব সম্পর্কে কথা বললে এ প্রতিবেদককে এড়িয়ে যান। অপরদিকে ডাঃ হাসানুর রহমানের ফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রোগীর মৃত্যুর খবর পেয়ে তিনি আত্মগোপনে আছেন।
এদিকে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রহমানের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে নাজমা বেগমের স্বামী জাহাঙ্গীর জানান, আমার স্ত্রীকে হাসপাতালে ২৭ জুন শুক্রবার কর্ণফুলী হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করানো হয়। এরপর বিকেলে আমাকে ভুলিয়ে ভালিয়ে আমার স্ত্রীকে অপারেশন করানো হয়। এর পর থেকেই তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিলো। অপারেশনের ৩ দিন না যেতেই ডাক্তারদের অবহেলা অযতেœ আমার স্ত্রী মারা যায়। তিনি আরো জানান, স্ত্রীকে পোর্স্টমর্টেমের ভয়ে আমি থানায় জানাইনি।
শিরোনাম:
রবিবার , ৩১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
