বাংলাদেশে যে কয়টি ক্ষুদ্র ও কুটির শিল্প নগরী (বিসিক) রয়েছে চাঁদপুর তাদের মধ্যে অন্যতম। নদী কেন্দ্রীক ও বিভিন্ন জেলার সাথে স্থল পথে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু বর্তমানে এখানকার পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে। এদের মধ্যে প্লাস্টিক পোড়ানো, কারখানার বিভিন্ন ময়লা আবর্জনা ড্রেনে নিক্ষেপ, কোল্ড ষ্টোরেজের পঁচনশীল আলু যেখানে সেখানে পেলে রাখা এবং পুরাতন যন্ত্রপাতি অরক্ষিত করে রাখা উল্লেখযোগ্য। এসব কারনে দিন দিন বিসিকের পরিবেশ দূষনের মাত্রা বেড়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথা ব্যাথা নেই।
সরেজমিনে গিয়ে দেখা গেল, শাহাজালাল প্লাস্টিক ইন্ডাষ্ট্রিজ নামের একটা প্রতিষ্ঠানের সামনে বিভিন্ন ধরনের প্লাস্টিক পোড়ানো হচ্ছে। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এ ব্যাপারে ঐ প্রতিষ্ঠানের পরিচালক মোরশেদ আলম মানিকের সাথে আলাপ হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে শ্রমীকের উপর দোষ চাপানোর চেষ্টা চালায় এবং নিজের অজান্তে হয়েছে বলে দাবী করে। পরবর্তীতে এধরনের কর্মকান্ড আর ঘটবেনা বলে আশ্বস্ত করেন।
অন্যদিকে এ্যাপোলো কোল্ড ষ্টোরেজের সহকারি ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানের দ্বারা বিসিকের পরিবেশ দূষিত হচ্ছে এরূপ ঘটনার সত্যতা অস্বীকার করে উল্টো পরিবেশ দূষন মুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দোষারোপ করেন। তিনি বলেন আমরা নিয়মিত সার্ভিস চার্জ দিয়ে আসলেও পাচ্ছি না আমাদের প্রাপ্য সেবা। এখানকার রাস্তাগুলো চলাচলের জন্যও অনুপযোগী বলে জানান এই কর্মকর্তা।
অন্যদিকে মুনলাইট প্লাষ্টিক ইন্ডাষ্ট্রিজের মালিক ও শিল্প মালিক সমিতির সভপতি আলহাজ্ব আবুল কালাম পাটওয়ারী বিসিক কর্তৃপক্ষের বিভিন্ন গাফলতির কথা তুলে ধরেন। বিসিকের বিদ্যুৎ, বিশুদ্ধ পানি সরবরাহ ও রাস্তাঘাট সংস্কারসহ নানান সমস্যার কথা উল্লেখ্য করে চাঁদপুরের বিসিক নগরী টিকে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো সু-দৃষ্টি কামনা করেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
