উজান থেকে নেমে আসা ঢলের পানি বৃদ্ধির কারনে সদরের মৈশাদী ইউনিয়ন সহ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মেঘনায় জোয়ারের পানি বৃদ্ধির কারনে ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর সংলগ্ন স্থানের বাড়ি ও রাস্তাগুলো পানির নিছে তলিয়ে গেছে। এ ইউনিয়নের নিম্নাঞ্চল পানিবদ্ধতায় বন্যা আকার ধারন করে জনজীবনে বিপর্যস্ত হয়ে পড়েছে।
ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিন হামানকদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দেলোয়ার খান বাড়ি, বিল্লাল মেম্বারের বাড়ি, খান বাড়ি, তোয়ার বাড়ি, রফিক খান বাড়ি, দেলু গাজীর বাড়ি, ইছহাক খান, মিজান সরকার, মান্নান মাল, মনির গাজী, বলু সরকার, দক্ষিন হামানকদ্দী বঙ্গবন্ধু সড়কসহ বেশ কয়েটি গুরুত্বপূর্ন স্থান বর্তমানে জোয়ারের পানিতে সয়লাব করে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে।
সরজমিনে দেখা যায়, জোয়ারের পানিতে মানুষ ঘর-বাড়িতে পানিবন্দী হয়ে আছে। গত ১ সপ্তাহ জোয়ারের পানির ফলে মানুষের দৈনন্দিন কাজ কর্মে ব্যাপক ব্যাঘাত ঘটছে। বিশেষ করে কৃষি ও নানান ধরনের সবজির ফসলি জমি তলিয়ে নষ্ট হয়ে গেছে। আক্রান্ত এলাকায় বিশ্বদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
মৈশাদী ইউপি চেয়ারম্যান আবু জাফর সালে মোঃ অলি পাটওয়ারী জানান, দক্ষিন হামানকদ্দী বঙ্গবন্ধু সড়ক, একটি প্রাইমারী বিদ্যালয়, একাধিক রাস্তা জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে। বর্তমানে তার গ্রামের ১ হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে। পানিবদ্ধতায় বন্যার আকার ধারন করায় ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এ সব এলাকায় যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থায় চরম সংকট দেখা দিয়েছে। এ ছাড়াও তিনি বলেন আকষ্কিক পানি বৃদ্ধির কারনে কয়েক কোটি টাকার মাছ পুকুর থেকে বেরিয়ে গেছে। এ জন্য মাছ চাষীরা চরম বিপাকে পরেছে।
৬নং ওয়ার্ড ইউপি মেম্বার বিল্লাল হোসেন বলেন, তার ওয়ার্ডের প্রতিটি বাড়িতে জোয়ারের পানিতে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। একদিকে এ ওয়ার্ডের মানুষ পানিবন্দী, অন্যদিকে ডাকাতিয়ায় জোয়ারের পানিবন্দী হওয়ার কারনে এ ওয়ার্ডের রাস্তাগুলো ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। নদী সংলগ্ন এ এলাকাটি হওয়ায় বর্তমানে এখানকার মানুষগুলো চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
দক্ষিন হামানকদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাছিনা আক্তার জানান, ডাকাতিয়া নদীর সংলগ্ন স্কুলটি হওয়ায় বিদ্যালয়ের প্রায় ৩শতাধিক ছাত্র ছাত্রীদের পড়ালেখায় মারাতœক ব্যাঘাত ঘটছে। সামান্য জোয়ার আসলেই বিদ্যালয়ের পাঠসহ রাস্তাসহ বাড়ি গুলো পানিবন্দী হয়ে পড়ে। এ এলাকার মানুষ ও ছাত্র ছাত্রীরা স্বাভাবিক জীবন যাপনে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
শিরোনাম:
মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

