স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের খলিশাডুলির পাটওয়ারী বাড়ীর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরহাদ পাটওয়ারী(২৫) কে ইয়াবাসহ আটক করা হয়েছে।সে খলিশাডুলীর পাটওয়ারী বাড়ীর মৃত আবুল কালাম পাটওয়ারীর ছেলে।গতকাল ৫ মার্চ মঙ্গলবার বিকেলে চাঁদপুর উপজেলা পরিষদের সামনে থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যায়ল সূত্রে জানা যায়,ফরহাদ বিভিন্ন জায়গায় মাদকের সিন্ডিকেট তৈরি করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।তেমনি এক গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান রনি ফরহাদকে ৫০ পিচ ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়।ফরহাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হচ্ছে।
শিরোনাম:
মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুরের খলিশাডুলির মাদক ব্যবসায়ী ফরহাদ ইয়াবাসহ আটক
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
