
চাঁদপুর: চাঁদপুর জেলাসহ জেলার চার পাশের জেলা অর্থাৎ উত্তরে নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জ, পূর্বে কুমিল্লা, দক্ষিণে লক্ষ্মীপুর ও পশ্চিমে শরীয়পতুর জেলা উচ্চ সংক্রমনযুক্ত। এসব জেলার সাথে চাঁদপুরের সড়ক, নৌ ও রেলপথে যোগাযোগ রয়েছে। একই সাথে রয়েছে ব্যবসায়িক সম্পর্ক। এসব কারণে যাতায়াত লোকজনের যাতায়ত রয়েছে নিয়মিত। কিন্তু করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা খুবই জরুরি। বিশেষ করে লঞ্চ, গণপরিবহন (বাস) ও ট্রেনগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানাগেছে, দেশে করোনার উচ্চ সংক্রমণ দেখা দিয়েছে রাজধানী ঢাকাসহ ৩১ জেলায়। বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
উচ্চ সংক্রমণযুক্ত জেলাগুলো হচ্ছে –মৌলভীবাজার, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, নরসিংদী, খুলনা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, বগুড়া, নড়াইল, নীলফামারী, গাজীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়ীয়া, যশোর, মাদারীপুর, নওগাঁ, রংপুর, কিশোরগঞ্জ, নাটোর, টাঙ্গাইল ও কক্সবাজার।
এর আগে স্বাস্থ্য অধিদফতর ২৯ জেলায় উচ্চ সংক্রমণের কথা জানিয়েছিল। দুই দিনের মধ্যে আরও দুই জেলায় উচ্চ সংক্রমণ দেখা দিয়েছে।
এদিকে বুধবার (৩১ মার্চ) দেশের ইতিহাসে সর্বাধিক করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে এবং সাত মাসে সর্বাধিক মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এদিন শনাক্ত ছিল পাঁচ হাজার ৩৫৮ এবং মৃত্যু ৫২ জন।
এদিকে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত সোম ও মঙ্গলবার দু’দিনে জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা ৫১জন। মঙ্গলবার (৩০ মার্চ) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসলোশেন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ২জন। এর মধ্যে একজন করোনায় আক্রান্ত এবং অন্যজন শ^াসকষ্ট ও করোনা উপসর্গে ভোগছিলেন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্য সূত্রে জানাগেছে, এ পর্যন্ত চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯৩জন। আক্রান্ত হয়েছেন ৩১১২জন। বাসায় ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১০জন। সুস্থ্য হয়েছেন ২৮২৮জন।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/
