
চাঁদপুর: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর জেলার নবাগত সভানেত্রী ডা. আফসানা শর্মীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে তিনি চাঁদপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার। এ সময় জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুলিশের নিয়মানুযায়ী যিনি পুলিশ সুপার হিসেবে জেলায় যোগদান করেন, তাঁর স্ত্রী পুনাকের সভানেত্রী হিসেবে মনোনীত হন। সে আলোকে চাঁদপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ পিপিএম (বার) এর স্ত্রী পুনাকের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। পুনাক একটি সমাজকল্যান ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান।
চাঁদপুরনিউজ/এমএমএ/
