
চাঁদপুর: চাঁদপুরের সবজির বাজারে, পাড়া মহল্লায় ও ফেরি করে প্রচুর পরিমাণে লাউ এর আমদানি দেখা যাচ্ছে। এ বছর আবহাওয়া অনুকুলে থাকার কারণে লাউ উৎপাদন হয়েছে বেশী। যার কারণে বাজারে লাউ এর উপস্থিতি বেশী। বিশেষ করে চরাঞ্চল ও বেড়ি বাঁধের বাহিরের এলাকাগুলোতে লাউ উৎপাদন হয় বেশী।
শীত মৌসুমে বাজারে লাউ এর দাম বেশী থাকলেও এখন দাম অনেক কমেগেছে। যার কারণে ব্যবসায়ী কিংবা কৃষককে লাউ নিয়ে বসে থাকতে দেখাগেছে।
গত বৃহস্পতিবার শহরের মিশন রোড শাহী মসজিদের সামনে রেলক্রসিং এলাকায় দেখাগেছে এক মাঝ বয়সী কৃষক বেশ কিছু লাউ নিয়ে বসে আছেন। কিন্তু তার লাউ ক্রয় করারমত কোন ক্রেতা নেই। তাকে জিজ্ঞাসা করা হয় দাম কত? উত্তরে তিনি বললেন কোনটা নিবেন। এখানে ১০, ১৫ ও ২০ টাকা পর্যন্ত দামের লাউ আছে। কিন্তু এসব লাউ গত ১ মাস পূর্বে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/
