
স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র পালবাজারের বিশিষ্ট চাল ব্যবসায়ী ও নিউ মার্টেকের ঔষধ ব্যবসায়ী চাঁদপুর বনিক সমিতির পরিচালক দ্বীজ সাহা (৫৮) আর নেই। ৯ অক্টোবর রবিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। শহরের প্রেসক্লাব সড়কের মাতৃছায়া নামক নিজ বাসায় অসুস্থ্য হলে পরিবারের লোকজন দ্রুত তাকে হাজী মহসিন রোডস্থ প্রিমিয়ার হাসপাতাল (প্রাঃ) এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২ টা ২০ মিনিটে মৃত বলে ঘোষণা করেন। প্রয়াত দ্বীজ সাহা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন। পারিবারিক জীবনে তিনি কুমিল্লার ঝাউতলা এলাকায় বিবাহ করেছিলেন। ৪ ভাই ২ বোন ও সন্তানাধিসহ অসংখ্য শোভাকাঙ্খি ও আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল সোমবার দ্বীজ সাহার মরদেহ চাঁদপুর শহরের পাল বাজারে তার দীর্ঘদিনের স্মৃতি জড়িত ব্যবসাকেন্দ্রে নিয়ে গেলে শত শত ব্যবসায়ী তাকে এক নজর দেখার জন্য ছুটে আসে। ব্যবসায়ীরা দ্বীজ সাহার মৃত দেহ দেখার পর কান্নায় ভেঙ্গে পড়েন। পরে শহরের শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে এনে তার মৃত দেহ রাখা হয়। এখানে শত শত হিন্দু ধর্মাম্বী মানুষ ও অন্যান্য ধর্মের মানুষজন তাকে শেষ বারের মত দেখে শ্রদ্ধা নিবেদন করে। দ্বীজ সাহা ব্যক্তি জীবনে একজন দানশীল লোক ছিলেন। তার মৃত্যুর শোখে অনেকেই হতাসাগ্রস্থ হয়ে পড়েন। যাদেরকে তিনি সাহায্য করতেন তারা সে সাহায্যের কথা অনুধাবন করতে থাকেন। চাঁদপুর পাল বাজার ব্যবসায়ীদের কাছে সে একজন শত ও নিষ্ঠাবান ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে পাল বাজার ও চাঁদপুর ঔষধ ব্যবসায়ী নের্তৃবৃন্দ একজন ভালো মানুষকে হারালেন। পরে সকালে চাঁদপুর বাগাদী রোডস্থ মহা শশ্মানে অন্তস্টিক্রিয়ার পর শেষকৃত্ব অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে চাঁদপুর জেলা বনিক সমিতির সভাপতি মো: জাহাঙ্গীর আখন্দ সেলিম, সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, পালবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো: শামছুল হক পাটওয়ারী ও পাল বাজারের ব্যবসায়ী সাংবাদিক শওকত আলীসহ সকল পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ও তার শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমাবেদনা কামনা করেন।
