চাঁদপুর শহরের মাদ্রাসা রোড সংলগ্ন লঞ্চটার্মিনালের পূর্ব পাশে মেঘনা নদী থেকে যুবকের গলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ ফাঁড়ি। গতকাল বুধবার সকাল সারে ১১ টায় নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ মনির আহমেদ খবর পেয়ে নদীর তীরবর্তি এলাকার কচুরীপানার ভিতর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য চাঁদপুর মডেল থানার পুলিশকে অবহিত করে। মডেল থানার উপপরিদর্শক হামিদুল সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। দীর্ঘদিন লাশটি কচুরিপানার মধ্যে পানিতে থাকায় পচে অনেকটা গলে যায়। নদীতে প্রচন্ড কচুরীপানা থাকার কারনে ও ঘন কুয়াশা পরায় লাশটি দেখা যায়নি। পওে দুর্ঘন্ধ বের হলে স্থানীয় লোকজন ও জেলেরা দেখতে পেয়ে নৌ ফাড়ি পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে উপরে নিয়ে আসে। এ সময় দেখা যায় লাশের বাম পায়ের হাটুর নিচের অংশ কাটা। এছাড়া মাথা ও মুখমন্ডল বিকৃত হয়ে রয়েছে। লাশটি উঠানোর পর কোনভাবেই তার চেহারা সনাক্তকরা যায়নি। এ সময় তার পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিলো। এ ঘটনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করার পর চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাযায়।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

