
মিজানুর রহমান রানা
এক সময়ের সারাদেশ জুড়ে আলোচিত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সেই সিরিয়াল নারী কিলার রসু খাঁ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, নারী কিলার রসু খাঁকে (৪৫) বুধবার বিভিন্ন মামলার হাজিরা দিতে আদালতে হাজির করে হাজিরা শেষে পুনরায় কারাগারে নিয়ে যাবার সময় সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তার নাক-মুখ দিয়ে অনবরত লালা ঝরতে থাকে এবং সে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তার সাথে থাকা পুলিশ সদস্যরা রসু খাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চিকিৎসার জন্যে চাঁদপুর সদর হাসপাতালে ভতি করেন।
এ ব্যাপারে চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সৈয়দ আহমেদ কাজল জানান, রসু খাঁ সম্ভবত ঘুমের কড়া কোনো ঔষধ খেয়ে ফেলছিল। তাই মাত্রাতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে সে বেসামাল হয়ে পড়ে।
একটি বিশ্বস্ত সূত্র জানায়, রসু খাঁ ড্রাগ আসক্ত। ঘুমের ঔষধের সাথে ড্রাগের যোগফল সৃষ্টি হয়ে সে বেসামাল হয়ে পড়েছে। সূত্রটি আরো জানায়, রসু খাঁর কাছে এসব নিত্যনৈমিত্তিক বিষয়। সে কারাগারের বাইরে এলেই বিভিন্ন ঔষধ খেয়ে অসুস্থ হয়ে মাঝে মাঝেই হাসপাতালে আসে। মূলত কিলার রসু খাঁর মানসিক বিপর্যয় ঘটেছে। তাই সে এমনটি করছে।
উল্লেখ্য, সারাদেশ জুড়ে আলোচিত রসু খাঁ একজন সিরিয়াল কিলার। দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের ফরিদগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এনে ধর্ষণ শেষে খুন করতো। তখন এসব খুনের কোনো কু বা কূল-কিনারা পায়নি পুলিশ। ফরিদগঞ্জ এলাকায় একটি মসজিদের সিলিং ফ্যান চুরির ঘটনায় এরেস্ট হয়ে পুলিশের কাছে নারী খুনের বিষয়টি স্বীকার করে দীর্ঘদিন ধরে জেল হাজতে রয়েছে।
শিরোনাম:
শনিবার , ৩০ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
