স্টাফ রিপোর্টার:
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, চাঁদপুর জেলার ফরিদগঞ্জসহ পাঁচ উপজেলার ১২৭ জন বীর মুক্তিযোদ্ধার ভাতা স্থগিতকরণ ও চূড়ান্ত গেজেট প্রকাশে বিলম্ব কেনো অবৈধ নয় এ মর্মে রুল জারি করেছে মহামান্য উচ্চ আদালত। গতকাল রোববার বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম এবং বিচারপতি জাফর আহাম্মেদ-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী ২ সপ্তাহের মধ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে এ বিষয়ে কারণ দর্শানোর জন্যে নির্দেশ দিয়েছে।
