
স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ২জন পুরুষ ও ৩জন নারীকে আটক করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ।
ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার রাত অনুমান ১২টায় শহরের তালতলা সিতারা মঞ্জিলের ৬ষ্ঠ তলায়। আটককৃতদের চাঁদপুর মডেল থানা হেফাজতে রাখা হয়েছে।
তারা দির্ঘদিন যাবত বাসা ভাড়া নিয়ে এ ধরনের অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। আটককৃতরা হলোঃ ফরিদগঞ্জ উপজেলার মিরপুর এলাকার জমাদ্দার বাড়ির হৃদয়ের স্ত্রী রুবি (২১), চাঁদপুর সদর উপজেলার ধনপদ্দি প্রধানীয় বাড়ির আব্দুল্লাহ ওবায়েদুল প্রধান (৩৮) ও তার স্ত্রী নাজমা বেগম (২৫), ফরিদগঞ্জ উপজেলার চরবোয়ালী গ্রামের চৌকিদার বাড়ির সোহাগের স্ত্রী সুমী (২৫), মতলব দক্ষিণ উপজেলার দিঘলদি প্রধানীয়া বাড়ির মৃত. আমির আলী প্রধানীয়ার ছেলে কবির হোসেন (৩২)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানায়, তারা জেলার বিভিন্ন স্থান থেকে এসে শহরের সিতারা মঞ্জিলে বাসা ভাড়া নিয়ে দির্ঘদিন যাবত অনৈতিক কাজ চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই আহসানুজ্জমান লাবুর নেতৃত্বে এসআই অপু কর্মকার, দেলোয়ার হোসেন, রিপন দেব সহ সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ আরো জানায়, ৮ মাস পূর্বে মতলব দক্ষিণ উপজেলার দিঘলদি প্রধানীয়া বাড়ির কবির হোসেন এ ভবনের ৬ষ্ঠ তলা ভাড়া নেয়। এরা সবাই পরিবারের সদস্য বলে বাড়ির মালিককে জানায়।
তাদের বিরুদ্ধে অপরাধ মুলক কার্য্যকলাপের দায়ে চাঁদপুর মডেল আইনানুগ ব্যবস্থার গ্রহন করার জন্য একটি মামলা দায়ের করা হয়েছে।
