
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরে আবাসিক হোটেল গুলোতে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন, ক্রয়-বিক্রয় এখনো বন্ধ হয়নি। আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় চৈৗধুরি ঘাট হোটেল রোজ গার্ডেন থেকে প্রেমিক-যুগলকে আটক করেছে পুলিশ। জানা যায়, সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা গ্রামের রতন ওরফে মরন সাহার ছেলে নিতাইয়ের সাথে বালিয়া ইউনিয়নের নিরঞ্জনের মেয়ে ফরাক্কাবাদ কলেজের ডিগ্রি ১ বর্ষের ছাত্রীর সাথে ১ বছর যাবত প্রেমের সম্পর্ক গড়ে তুলে। নিতাই তার প্রেমিকাকে পূজা দেখার নামে চাঁদপুর নিয়ে আসে। পরে কৌশলে তাকে চৈৗধুরি ঘাট হোটেল রোজ গার্ডেন হোটেলে নিয়ে জোড় করে শিলতাহানী করে এ সময় নতুনবাজার ফাঁড়ির এটিএসআই সূদর্শন কুড়ি সঙ্গীয় ফোর্স নিয়ে হোটেলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। চাঁদপুরে হোটেলগুলোতে অসামাজিক কর্মকান্ড বন্ধের লক্ষ্যে বুধবার সকালে মডেল থানায় হোটেল মালিকদের নিয়ে মতবিনিময় সভা করেন। তার পরেও এ সব হোটেলে অসামাজিক বন্ধ হয়নি।
প্রশাসনের নজরদারি কম থাকায় দিন দিন হোটেলগুলোতে অপরাধ প্রভোনতা বেড়ে যাচ্ছে। কলেজ-স্কুল পড়য়া ছাত্র ছাত্রীরা ও ভ্রাসমান পতিতারা এ সব হোটেলে গিয়ে অবাধে যৌন কাজে লিপ্ত হচ্ছে। এতে করে সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। এ সব হোটেল গুলোর মধ্যে শহরের পুরবী মার্কেটে তৃতীয় তলায় হেটেল শেরাটন, কালিবাড়ি টাউনহল মার্কেটে তৃতীয় তলায় শরিয়তপুর হোটেল, রজনীগন্ধা মার্কেটে রজনীগন্ধা হোটেল, তাজমহল, শ্যামলী,নিউ শ্যমলী, বিটি রোড়ে আল-রাশিদা ,আল-রাজিব, বড় স্টেশন সুন্ধরবন, সোহাগ হোটেল, রশিদ আবাসিক হোটেলে প্রতিদিন এসব অসামাজিক কার্যকলাপ দেদাছে চলে আসছে। কালিবাড়ি টাউনহল মার্কেটে তৃতীয় তলায় শরিয়তপুর হোটেল, রজনিগন্ধা মার্কেটে রজনীগন্ধা হোটেলে,আকবরী হোটেলে মেয়েদের রেখে পতিতা ব্যবসা চালিয়ে হাজার হাজার টাকা অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি শরিয়তপুর হোটেল থেকে কলেজ পড়য়া প্রেমিক যুগলকে থানা পুলিশ আটক করে। এছাড়া হেটেল শেরাটনে উঠার ৪টি সিড়ি থাকায় পুলিশ আসলেই হেটেলের ম্যানেজার জসিম পিছন দিয়ে মেয়েদের বের করে দেয়। এই হোটেলে বেশ কয়েকটি রুমে প্রতিদিন চলে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়। বেশ কয়েকবার চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ মাদক ব্যবসায়ি ও পতিতা খদ্দরদের আটক করলেও সঠিক আইনানুগ ব্যাবস্থা গ্রহন না করার কারনে তারা আবারো অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে । তাই প্রশাসনের নজরদারী ও অভিযান প্রতিদিন হেটেলগুলোতে অব্যাহত থাকলে অপরাধ প্রভনতা কমবে বলে সচেতন মহল দাবি করে।
শিরোনাম:
শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
