চাঁদপুর নিউজ রিপোর্ট
গত বছরের আলোচিত চাঁদপুর শহরের দু’টি হত্যাকাণ্ড মাটিচাপা পড়ে রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা সম্পূর্ণভাবে উচ্চ আদালতে নিয়ে শেষ করে দেয়া হয়েছে বলে জানা গেছে।
২০১৪ সালের ১১ এপ্রিল শুক্রবার চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ প্রিমিয়ার হাসপাতালের মালিক ডাঃ মোবারক হোসেন চৌধুরীর ভাগ্নে সাহেদ চৌধুরী (১৬)কে তার পরিবারের লোকজন পারিবারিক কলহের কারণে নির্মম নির্যাতন করে হত্যা করেছে বলে তখন শহরে আলোচনার ঝড় বয়ে গিয়েছিল। সে সময় সাহেদ হত্যার বিষয়টি পরিবারের লোকদের উপরই আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি পড়ে। ঘটনার ২৫ দিন পর মৃত সাহেদের মা মিতা রহমান ৬ মে মঙ্গলবার রাতে চাঁদপুর মডেল থানায় নামমাত্র একটি মামলা করেন অজ্ঞাত সন্ত্রাসীদের আসামী করে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে লাশ উত্তোলনের নির্দেশ দিলে ৯ দিন পর অর্থাৎ ১৫ মে বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা সুবিদপুর চৌধুরী বাড়ির কবরস্থান থেকে সাহেদের গলিত লাশটি উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেলে প্রেরণ করে। আর তখন
সাহেদের খুনী হিসেবে তার মেঝো বোন হিরাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। একই রাতে হিরার প্রেমিক মুন শিকদারকে আটক করেছিল। কিন্তু মামলার বাদী মিতা রহমান উচ্চ আদালতে গিয়ে সেই মামলা খারিজ করে দেন।
অপরদিকে চাঁদপুর শহরের আরেক আলোচিত হত্যাকাণ্ড ঘটেছে একই বছরের ২০ মে রাতে শহরের কোড়ালিয়া রোড এলাকায়। কোড়ালিয়া রোডের পাটওয়ারী বাড়ির মুক্তিযোদ্ধা নান্নু পাটোয়ারীকে হত্যা করা হয়েছিল। এ হত্যাকাণ্ডে নান্নু পাটোয়ারীর প্রবাসী বড় ভাই হানিফ পাটোয়ারী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। নান্নু পাটোয়ারীকে সম্পত্তিগত বিরোধের জের ধরেই সেদিন নির্মমভাবে খুনীদের হাতে জীবন দিতে হয়েছিল নিজ গৃহে। নান্নু পাটোয়ারীর সাথে তার লন্ডন প্রবাসী ছোট ভাই রফিক পাটোয়ারীর সাথে সম্পত্তিগত বিরোধ চলে আসছিল দীর্ঘ বছর ধরে। নান্নু পাটোয়ারী খুন হওয়ার ১৫/১৬ দিন পূর্বে প্রায় ১৬ লাখ টাকার সম্পত্তি বিক্রি করেছিল। সে কারণে নান্নু পাটোয়ারী খুন হয়েছিল। পুলিশ তদন্তে বেরিয়ে আসে খুনের রহস্য। ২০ মে রাতে নান্নু পাটোয়ারী তার ছোট ভাই রফিক পাটোয়ারীর নেতৃত্বে তার ২ শ্যালক ও ভাড়াটে খুনী দ্বারা নির্মমভাবে হত্যা করা হয়েছিল। হাত-পা বেঁধে চোখ উৎপাটন করে রগ কেটে হত্যা করা হয়। ঘাতক রফিক পাটোয়ারীসহ সকল খুনীদের ধরতে চাঁদপুর জেলা পুলিশ দেশের বিভিন্ন জেলাতে অভিযান চালিয়ে ছিল। কিন্তু রফিক পাটোয়ারী পুলিশের চোখ ফাঁকি দিয়ে হত্যার কিছুদিন পর সে ও তার শ্যালকগণ প্রবাসে পালিয়ে যায়।
শিরোনাম:
শনিবার , ৩০ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
