
স্টাফ রিপোর্টার::
চাঁদপুরে রেলওয়ে পুলিশ ১ শ,পিচ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ফারুক প্রধানীয়া(২৭)কে আটক করেছে। গতকাল শনিবার রাত পৌনে ১০টায় রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ উছমান গনি পাঠানের নির্দ্দেশে এস আই মো: দেলোয়ার হোসেন স্টেশন এলাকা থেকে ফারুক কে আটক করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানাযায়, চট্রগ্রাম-চাঁদপুরের মধ্যে চলাচলকারী আন্ত:নগর মেঘনা এক ্রপ্রেস ট্রেনটি রাত পৌনে ১০টায় চাঁদপুর শহরের বড় স্টেশন এসে পৌছলে,মাদক ব্যবসায়ী ফারুক প্রধানিয়া ইয়াবাসহ স্টেশন এলাকা ত্যাগ করছিল। এ সময় চাঁদপুর রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ উছমান গনি পাঠানের সন্দেহ হলে তার নির্দ্দেশে এস আই মো: দেলোয়ার হোসেন,এ এস আই কামাল হেসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ ফারুককে আটক করে। ফারুক চাঁদপুর শহরের রেলওয়ে মাদ্রাসা রোড এলাকার আবু সাইদ প্রধানিয়ার ছেলে। সে দীর্ঘ দিন যাবত এ ইয়াবা ব্যবসা করে বলে ফারুক জানান। এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হযেছে।
উল্লেখ্য, ফারুক বড় স্টেশন এলাকার ছিনতাই, মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত। ইতিপূর্বে তার বিরুদ্ধে এসব অপরাধ কয়েকটি মামলা হয়। জামিনে এসে সে আবার পূর্বের অপরাধমূলক কর্মকা- শুরু করে।
