
চাঁদপুরে নতুন করে আরও ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ৫৩ জনের স্যাম্পল পরীক্ষা করে ৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬শ’ ৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪শ’ ৭০ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।
সূত্র থেকে জানা যায়, গতকাল ১৫ ডিসেম্বর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ৫৩টি স্যাম্পলের করোনা টেস্ট করা হয়। এসব স্যাম্পল সোমবার সংগ্রহকৃত। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার এ রিপোর্ট প্রকাশিত হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয় ৪ জনের, বাদ বাকি ৪৯ জনের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্ত ১ জন চাঁদপুর সদর উপজেলার, মতলব দক্ষিণ উপজেলার ১ জন ও কচুয়া উপজেলার ২ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৮২ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৫২ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
