
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরে এক গৃহবধুর ৪ বিয়ের চাঞ্চলকর খবর পাওয়া গেছে। বর্তমানে ৩য় স্বামীকে ছেড়ে পরকিয়ার টানে ৪র্থ স্বামীর ঘর করতে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে। বর্তমান স্বামীকে ছেড়ে বাবার বাড়ি থেকে পরকিয়া প্রেমিকের সাথে রাতের আধারে উধাও হবার অভিযোগ করেছেন একাধিক স্বামীর ঘর করা এ্যানি বেগমের পূর্বের স্বামীরা।
জানা যায়, চাঁদপুর শহর লাগোয়া রঘুনাথপুর গ্রামের পরগ বেপারী বাড়ির কথিত ভূয়া ডাক্তার ফারুক বেপারীর মেয়ে এ্যানি (২৪) এর সাথে ফরিদগঞ্জ ধানুয়ার সিঙ্গাপুর প্রবাসী ইকবালের সাথে ৫ বছর আসে বিয়ে হয়। স্ত্রীকে দেশে রেখে স্বামী বিদেশ চলে যাওয়ার পর গৃহবধু এ্যানি পাশের বাড়ির জনৈক এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এ ঘটনা জানতে পেরে স্বামী ইকবাল বিদেশ থেকে দেশে এসে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে এ নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে ১ম স্বামীর নামে স্ত্রী এ্যানি নারী নির্যাতন মামলা দিয়ে বাপের বাড়িতে চলে এসে পরকিয়া প্রেমিকের কথামতো তালাক দেয়। বাপের বাড়িতে থাকাকালে রঘুনাথপুর ওয়াপদা রাস্তা সংলগ্ন হাজী করিম খানের বাড়ির সফিকের ছেলে মোবাইলের দোকানদার নয়নের সাথে পরকিয়া সম্পর্ক করে পালিয়ে গিয়ে বিয়ে করে। বাবা ফারুক তার মেয়েকে পরকিয়া প্রেমিকের কাছ থেকে আনতে গেলে উভয়ের মাঝে মারামারির ঘটনা ঘটে। কিছুদিন ২য় স্বামীর কাছে থাকার পর তাকে সেখান থেকে জোর করে বাবা ফারুক লোকজন নিয়ে তুলে নিয়ে আসে। এর পর পরই সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তা এলাকায় জনৈক হার্ডওয়ার ব্যবসায়ির কাছে এ্যানিকে ৩য় বিয়ে দেয়। সেই স্বামীর কাছে কিছুদিন থেকে পূর্বের চরিত্রের মতো অন্য ছেলের সাথে আবার পরকিয়া সম্পর্ক গড়ে তুলে। এ পরকিয়া প্রেমের ঘটনা জানতে পেরে ৩য় স্বামী স্ত্রী এ্যানীকে তার বাপের বাড়িতে এনে দিয়ে যায়। গত বৃহস্পতিবার রাত ১২ টায় পূর্বের চরিত্রে মতো আবারো পুরানবাজার পশ্চিম জাফরাবাদ এলাকার আরেক ছেলের সাথে রাতের অন্ধকারে পালিয়ে গিয়ে ৪র্থ বিয়ে সম্পন্ন করেছে বলে একাধিক সূত্রে জানা গেছে। স্ত্রী উধাও হওয়ার ঘটনা সইতে না পেরে ৩য় স্বামী তার শ্বশুর ফারুককে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে। সুন্দরী বউকে না পেয়ে ৩য় স্বামী এখন পাগল ন্যায় হন্য হয়ে ঘুরছে।
এ ব্যপারে এ্যানির বাবা ফারুক বেপারীর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিয়ে লুকোচুরি করতে থাকে। পরে জানায় তার মেয়ে পশ্চিম জাফরাবাদ খালাতো বোন তাছলিমার বাড়িতে ছিলো। খোজাখুজি করে সেখান থেকে উদ্ধার করেছে বলে জানায়।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, এ্যানির বাবা ফারুক ও মা সুফিয়া বেগমের লোভের কারনে মেয়ে প্রতিবার এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। এ গ্রামে এর পূর্বে এক মেয়ের ৪ বিয়ের ঘটনা ঘটেনি। মেয়ের বাবার বিরুদ্ধেও পরকিয়ার অভিযোগ কয়েছে। ফারুক নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বহরিয়া বাজারে দীর্ঘদিন ফার্মেসীর দোকান দিয়ে ব্যবসা করাকালীন সময়ে প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়া সম্পর্ক গড়ে তুলে। এ ঘটনা জানা জানি হলে এলাকাবাসীর তোপের মুখে দোকান ছেড়ে পালিয়ে যায়।
