
স্টাফ রিপোর্টার: চাঁদপুরে এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৮ মে) চাঁদপুর শহরের পানি উন্নয়ন বোর্ডে স্বাস্থ্যবিধি মেনে ঐ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অর্ধ শতাধিক বন্ধুরা মাহফিলে অংশ নেন। ইফতারের পর এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘ইলিশা বন্ধু ফোরাম’৮৬, চাঁদপুর’ এর সদস্যদের মধ্যে রমজান ও ঈদ উপহার এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থী ও আক্কাস আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনের সভাপতিত্বে ও সংগঠক মু. মুজিবুর রহমান ফরহাদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থী ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মো. মোস্তফা তালুকদার, সদর উপজেলার রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান আলহাজ হযরত আলী বেপারী, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মো. খায়রুল আলম নয়ন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, শিক্ষক নেতা মো. গিয়াস উদ্দিন কবির, দলিল লিখক এমআই মমিন খান, চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান, অ্যাড. আব্দুল্লাহীল বাকী, লায়ন গোলাম হোসেন টিটু, মো. জহিরুল ইসলাম জিন্টু, নির্মল চন্দ্র শীল, কেএম ছিদ্দিকুর রহমান, শেখ মো. রফিকুল ইসলাম, মো. ওসমান খান, মো. আব্বাস পাটওয়ারী, মো. মিজানুর রহমান, তরপুরচন্ডী জিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন খন্দকার, মো. মনির হোসাইন গাজী, মো. নাসির উদ্দিন তপাদার, মুক্তার আহমেদ, মো. আলী আক্কাস, মো. আবু জাফর গাজী, তোফায়েল আহমেদ খান, খোরশেদ আলম খান, অ্যাড. আক্তার হোসেন সরকার, অ্যাড. মঞ্জুর আলম চৌধুরী, মো. আওলাদ হোসেন খান, কাজী নাসিরুজ্জামান, মো. মাজহারুল করিম সুমন, মো. কামারুজ্জামান কামাল, মোজাম্মেল হক চৌধুরী, মো. ফারুক মজুমদার, মো. মুরাদ পাটওয়ারী, মো. জহিরুল হক, মো. শামীম পাটওয়ারী, এএফএম সাইদুল আল-আমিন, আবু ছৈয়দ মো. ওমর খৈয়াম, মনিরুল ইসলাম মুন্সী, জাহাঙ্গীর আলম, মিলন, জুয়েল প্রমুখ।
সভায় বক্তারা সদ্যগঠিত ‘ইলিশা বন্ধু ফোরাম’৮৬, চাঁদপুর’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, ৩৫ বছর পর স্কুলের বন্ধুদের সাথে আবারো মিলিত হতে পেরে আমরা খুবই আনন্দিত। এতো বছর পর স্কুলবন্ধুদের দেখে আপ্লুত আমরা। আমরা চাই ভবিষ্যতে আমাদের যার-যার ক্ষেত্র থেকে স্কুলবন্ধুদের সুখে-দুঃখে পাশে থাকতে। এছাড়া আমাদের ভবিষ্যৎ প্রজন্মও যেনো নিজেদের সুখে-দুঃখে একত্রে থাকতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পরবর্তীতে করোনা সংক্রমণ না থাকলে আরো বড় আকারে বন্ধুরা মিলিত হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে ইলিশা বন্ধু ফোরাম’৮৬ এর সদস্যদের মধ্যে উপহার সামগ্রী হিসেবে খেজুর, মাস্ক, চাবির রিং ও জায়নামাজ এবং ঈদ পাঞ্জাবী বিতরণ করা হয়।
